খেলা

এএফপির ২০১৫-এর জন্য নির্বাচিত তাইজুল

তাইজুল ইসলাম
তাইজুল ইসলাম

এএফপির ২০১৫ সালের সম্ভাবনাময় খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ স্পিনার তাইজুল ইসলাম। বার্তা সংস্থাটির ক্রীড়া লেখকরা বিভিন্ন খেলায় আগামী বছরের সম্ভাবনাময় ৬ তরুণের মধ্যে থেকে তাকে বেছে নিয়েছেন।

এ বছর আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকেই চমক দেখিয়েছেন তাইজুল ইসলাম। ক্যারিবিয়দের বিপক্ষে সেন্ট ভিনসেন্ট টেস্টে নিয়েছেন পাঁচ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে এক ইনিংসে ৮ উইকেট নিয়ে গড়েছেন টেস্টে বাংলাদেশের ইনিংস-সেরা বোলিংয়ের রেকর্ড।

এদিকে, ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করে জায়গা করে নিয়েছেন ক্রিকেট ইতিহাসে। মাত্র ৫ টেস্ট ও এক ওয়ানডে ক্যারিয়ারে তাইজুল ইসলাম মুগ্ধ করেছেন ক্রিকেট বিশ্বকে।

এ জন্য তাইজুলকে আগামী বছরের সবচেয়ে সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন বিশ্বের জনপ্রিয় বার্তা সংস্থা এএফপির ক্রীড়া লেখকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ