অবশেষে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্ট লিগ বিগ ব্যাশে দল পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ বছর মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন সাকিব। দলটির অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিগ ব্যাশের দ্বিতীয় পর্বের শেষ চারটি ম্যাচে খেলবেন সাকিব আল হাসান। আগামী ৭ জানুয়ারী হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচেই রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো মাঠে দেখা যেতে পারে সাকিবকে।
ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাওয়ায় বিগ ব্যাশে খেলবেন না। তার জায়গাতেই সাকিবকে নিয়েছে মেলবোর্ন।
গত বছর অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন সাকিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: