খেলা

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় যাচ্ছেন তামিম

তামিম ইকবাল
তামিম ইকবাল

ইনজুরি থেকে সেরে উঠতে অস্ট্রেলিয়ান চিকিৎসকদের দ্বারস্থ হয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আগামীকাল শুক্রবার অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে তার।

হাঁটুর ইনজুরিতে বেশ কদিন ধরেই ভুগছেন বাংলাদেশের ওপেনার তামিম। এমআরআই রিপোর্টে দেখা গেছে তামিমের বাঁ হাটুর মিনিসকাস ছিড়ে গেছে।

২০১৫ ক্রিকেট বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ তামিমকে চায় বিসিবি। সে কারণেই বাড়তি সতর্কতা নেয়া হচ্ছে।

শুক্রবার ডাক্তার ডেভিড ইয়াং এর সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন তামিম। তবে অপারেশনের প্রয়োজন হবে কি না, তা অবস্থা পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেয়া হবে। অপারেশন করালে সুস্থ হতে তামিমের ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ