খেলা

২০১৪ সালের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন রোনাল্ডো

ক্রিস্টিয়ানো রোনল্ডো
ক্রিস্টিয়ানো রোনল্ডো

দুবাইতে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ২০১৪ সালের জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন পর্তুগীজ ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনল্ডো।

নিঃসন্দেহে এবারের বছরটা ছিল রোনাল্ডোর ক্যারিয়ারের সেরা বছর। একক চ্যাম্পিয়নস লীগ মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া রোনল্ডোর নেতৃত্বে রিয়াল মাদ্রিদ ১০মবারের মত শিরোপা লাভ করে।

স্পেনের হয়ে পাঁচ বছরে নিজেকে ক্রমেই সামনে এগিয়ে নিয়ে গেছেন। গত বছর তারই স্বীকৃতি স্বরুপ ফিফা বিশ্ব সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর দ্বিতীয়বারের মত অর্জন করেন। এবারও তৃতীয়বারের মত এই পুরস্কার প্রাপ্তিতে তিনি সংক্ষিপ্ত তালিকার অপর দুই প্রতিদ্বন্দ্বী লিয়নেল মেসি এবং ম্যানুয়েল নুয়্যারের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। আগামী ১২ জানুয়ারি এই পুরস্কার ঘোষনা করা হবে।

দুবাইয়ের আটলানটিস পাম হোটেলে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করে পর্তুগীজ এই উইঙ্গার আশাবাদ ব্যক্ত করে বলেছেন দুবাইয়ের এই সাফল্যের পুনরাবৃতি জুরিখেও দেখতে চান।

তিনি বলেছেন, আশা করছি এটা বেশ ভাল ইঙ্গিত। কিন্তু এখন আমি এসব নিয়ে চিন্তিত নই। মানুষ বেশ চিন্তা করেই ভোট দিয়েছে। পরিশ্রমের ফল হিসেবে আরেকটি ট্রফি জিততে পেরে আমি সত্যিই আনন্দিত। এজন্য আমি রিয়াল মাদ্রিদের সকল খেলোয়াড়, কোচ ও সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। এবারের মৌসুমটা আমাদের দারুন কাটছে। আমরা চারটি শিরোপা জয় করেছি। এখন আমরা বিশ্বের অন্যতম সেরা দল। গ্লোব সকারের এই পুরস্কারটা জিততে পেরে আমি দারুন খুশী। এজন্য আমি সত্যিকার অর্থেই গর্বিত। সূত্র: বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ