খেলা

জয় দিয়ে বছর শেষ করলো লিভারপুল

লিভারপুল
লিভারপুল

দারুণ এক জয় দিয়ে বছর শেষ করলো লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে, অ্যাডাম লালানার জোড়া গোলে সোয়ানসি সিটিকে ৪-১ ব্যবধানে হারিয়েছে অলরেডরা। এ জয়ের মধ্য দিয়ে, ১৯ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে উঠে আসলো লিভারপুল। সমান সংখ্যক ম্যাচে, সমান পয়েন্ট নিয়ে নবম স্থানে সোয়ানসি সিটি।

অ্যানফিল্ডে, সোয়ানসি সিটির বিপক্ষে, আলবের্তো মরেনোর গোলে খেলায় লিড নেয় লিভারপুল। বিরতি থেকে ফিরে, অ্যাডাম লালানার গোলে লিড দ্বিগুন করে অলরেডরা। তবে পরের মিনিটেই, এক গোল শোধ করে ব্যবধান কমায় অতিথিরা। ম্যাচের ৬১ মিনিটে, দুর্দান্ত এক গোল করে আবারো স্কোরশিটে নাম লেখান অ্যাডাম লালানা।

আট মিনিট পরেই, শেলভির আত্মঘাতি গোলে ব্যবধান ৪-১ হয় অলরেডদের। নির্ধারিত সময় শেষে, সোয়ানসি সিটির বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রেন্ডন রজার্সের দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ