খেলা

রিয়ালকে উড়িয়ে দারুণ এক জয় এসি মিলানের

এসি মিলান
এসি মিলান

রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে প্রীতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছে এসি মিলান। দুবাই চ্যালেঞ্জ কাপে, স্টেফান এল শারাউইয়ের জোড়া গোলে স্প্যানিশ জায়ান্টদের ৪-২ ব্যবধানে হারিয়েছে ইতালিয়ান ক্লাবটি।

দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আধ ঘণ্টার মধ্যেই দুই গোলে এগিয়ে যায় এসি মিলান। ৩৫ মিনিটে তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দূর্দান্ত এক গোলে ব্যবধান কমায় রিয়াল মাদ্রিদ।

বিরতির পর, আরেকবার লস ব্লাঙ্কোদের জালে বল জড়ান ইতালিয়ান ফরোয়ার্ড স্টেফান এল শারাউই। ৭৩ মিনিটে স্কোরলাইন ৪-১ করেন ইতালিয়ান স্ট্রাইকার পাজ্জিনি।

খেলা শেষের মিনিট খানেক আগে পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক এক গোল করেন ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা। তবে ৪-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে কার্লো অ্যানচেলত্তির দল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ