খেলা

২০১৫ সালের প্রথম ম্যাচটি ভাল হয়নি জায়ান্টদের

ইংলিশ জায়ান্ট
ইংলিশ জায়ান্ট

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৫ সালের প্রথম ম্যাচটি ভাল যায়নি ইংলিশ জায়ান্টদের। স্টোক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

অন্যদিকে, লিগ টেবিলের শীর্ষ দল চেলসিকে হোয়াইট হার্ট লেনে ৫-৩ ব্যবধানে হারিয়েছে টটেনহাম হটস্পার। এছাড়াও আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা সাউদাম্পটন।

ম্যাচের ২ মিনিটে ম্যানইউর বিপক্ষে লিড নেয় স্টোক। পিটার ক্রাউচের পাস থেকে গোল করেন রায়ান স'ক্রস। তবে প্রথমার্ধেই কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাওয়ের গোলে সমতায় ফেরে রেড ডেভিলরা। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুইদল।

দিনের আরেক ম্যাচে, টটেনহামের বিপক্ষে দিয়াগো কস্তার গোলে শুরুতেই লিড নেয় চেলসি। তবে প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্পাররা। বিরতি থেকে ফিরে স্কোরশিটে দ্বিতীয়বারের মত নাম লেখান হ্যারি কেন। হ্যাজার্ড ও জন টেরি একটি করে গোল করলেও স্পারদের সঙ্গে পরাজয় এড়াতে পারেনি ব্লুরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ