ওয়েলিংটনে টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের চেয়ে ১৪৩ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা। দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৫ উইকেটে ৭৮ রান। এর আগে ২২১ রানেই শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।
টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। লঙ্কান পেসারদের তোপের মুখে ২২১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন কেইন উইলিয়ামসন। শ্রীলঙ্কার নুয়ান প্রদীপ ৪টি ও সুরাঙ্গা লাকমাল নিয়েছেন ৩টি করে উইকেট।
জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কাও। ৭৮ রানের মধ্যেই সফরকারীদের ৫ ব্যাটসম্যানকে ফেরত পাঠান কিউই পেসাররা। ৩ উইকেট নিয়েছেন ডগ ব্রেইসওয়েল।
এদিকে, শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংকে পেছনে ফেলে, টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১২ হাজার রান করার রেকর্ড গড়েছেন কুমার সাঙ্গাকারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: