খেলা

বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

বিশ্বকাপ দল ঘোষণা
বিশ্বকাপ দল ঘোষণা

চলতি বছরে হওয়া বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার সংঘঠনটির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ১৫ জনের নাম চূড়ান্ত করেন।

দলে যারা থাকছেন: তামিম ইকবাল খান, এনামুল হক বিজয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাব্বির আহমেদ রুম্মন, নাসির হোসেন, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদ্দুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম ও আরাফাত সানি।

আইসিসির নিয়ম অনুযায়ী ৭ জানুয়ারির মধ্যে বিশ্বকাপের দল দিতে হবে বোর্ডগুলোকে। ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হবে বিশ্বকাপের একাদশ আসর।

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনায় নিয়ে দলে ৭ স্পেশালিস্ট ব্যাটসম্যান, ৪ পেসার, ২ অলরাউন্ডার ও ২ জন স্পেশালিস্ট স্পিনার রাখা হয়েছে।

বিশ্বকাপে বাংলাদেশের দলের নেতৃত্ব দেবেন মাশরাফি আর সহ-অধিনায়ক থাকবেন সাকিব আল হাসান। ওপেনার হিসেবে খেলবেন তামিম ইকবাল ও এনামুল হক। পেসার হিসেবে মাশরাফির সঙ্গে থাকবেন তাসকিন, আল আমিন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ