খেলা

বিশ্বকাপে অধিনায়ক হিসেবে থাকছে মাশরাফি-সহ অধিনায়ক সাকিব

 মাশরাফি- সাকিব
মাশরাফি- সাকিব

মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক ও সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক করে এবারের বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

রোববার দুপুরে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নির্বাচকদের বাছাই করা ১৫ সদস্যের দল ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

২০১৫ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল চূড়ান্ত করেছে। বোর্ডের সব পরিচালক ও প্রধান কোচ হাথুরুসিংহের মতামতের ওপর ভিত্তি করেই দল নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি নামমুল হাসান পাপন।

আর প্রধান নির্বাচকের আশা এ দল নিয়েই অনন্ত দ্বিতীয় রাউন্ডে যাবে বাংলাদেশ।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হবে বিশ্বকাপের একাদশ আসর।

‘এ’গ্রুপে বাংলাদেশের ছয় প্রতিপক্ষ হল, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও স্কটল্যান্ড।

মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক ও সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক করে প্রকাশ করা হয় বিশ্বক্রিকেটের ১১তম আসরের বাংলাদেশ স্কোয়াড।

দলে রয়েছেন ৫ স্পেশালিস্ট ব্যাটসম্যান তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন । ৩ অলরাউন্ডার সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ। ৪ স্পেশালিস্ট পেসার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, আল আমিন ও তাসকিন আহমেদ। ২ স্পেশালিস্ট স্পিনার আরাফাত সানি ও তাইজুল ইসলাম। উইকেট রক্ষক মুশফিকুর রহিম।

রোববার, বিসিবিতে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি জানান, বোর্ড পরিচালকদের পাশাপাশি প্রধান কোচ হাথুরুসিংহে ও নির্বাচক প্যানেলের মতামতের ওপর ভিত্তি করেই দল নির্বাচন করা হয়েছে।

তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বেশকয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা। সেজন্য, ১৫ জনের দলের বাইরে আরো দুজনকে পাঠানোর চিন্তা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দুটি ভিন্ন দেশে বিশ্বকাপের সবচেয়ে বড় আসর হওয়ায় কোনো রিস্ক না নিয়ে খেলোয়াড়দের পারফমেন্স বিবেচনা করেই দল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক।

বিশ্বকাপের মিশন সামনে রেখে ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে, জাতীয় দলের ক্যাম্প।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ