ওয়েলিংটন টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কাকে ১৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য কিউইদের দেয়া ৩৯০ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ১৯৩ রানে অলআউট হয় লঙ্কানরা।
ওয়েলিংটন টেস্টের শেষ দিনে, জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩৪৫ রান আর নিউজিল্যান্ডের ৯ উইকেট। আগের দিনের ১ উইকেটে ৪৫ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা।
ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি পূরণ করেন কৌশল সিলভা। এরপর কিউইদের বোলিং তোপের নিয়মিত উইকেট হারাতে থাকে লঙ্কানরা। শেষ পর্যন্ত ১৯৬ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।
লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬২ রান সংগ্রহ করেন লাহিরু থিরিমান্নে। নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন নীশাম ও ব্রেসওয়েল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: