অস্ট্রেলিয়ান ঘরোয়া লিগ বিগ ব্যাশে জয় পেয়েছে সাকিবের মেলবোর্ন রেনেগেডস। এ ম্যাচের ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে ছিল রেনেগেডস। ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে উঠে এসেছে তারা।
এর আগে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশ মাতানো সাকিব এবার নামেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। হতাশ করেননি তিনি। ৩৭ রানে জয় পেয়েছে তার দল। টস হেরে ব্যাট করতে নামা মেলবোর্ন রেনেগেডস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। ১৪ রান করেন সাকিব। ১৬৪ রানের টার্গটে বেশিই মনে হচ্ছিল হোবার্ট হারিকেন্সের জন্য।
একের পর এক উইকেট হারাতে থাকে তারা। শেষপর্যন্ত ১২৬ রানে অলআউট হয় তারা। ২টি উইকেট নিয়েছেন টি টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: