খেলা

কোপা দেল রে

রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো

কোপা দেল রে
কোপা দেল রে

কোপা দেল রে-এর শেষ ১৬ র ম্যাচে ক্যাপিটাল সিটি ডার্বির প্রথম লেগের খেলায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এ ম্যাচে সাড়ে ৭ বছর পর অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরলেন স্প্যানিশ ফরোয়ার্ড ফার্নান্দো তোরেস।

ম্যাচের বেশিরভাগ সময় নিজেদের দখলে বল রেখেও গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। একাধিকবার গোলের সুযোগ হাতছাড়া করেন গ্যারেথ বেল, সামি খেদিরা, করিম বেনজেমারা।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে অ্যাটলেটিকোকে লিড এনে দেন রাউল গার্সিয়া। ৬৩ মিনিটে হামেশ রদ্রিগেজের বদলি হিসেবে মাঠে নেমে তেমন কিছু করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদোও।

৭৬ মিনিটে অ্যাটলেটিকোর হোসে জিমেনেজ আরো একটি গোল করলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ