খেলা

পিছিয়ে থাকা সত্ত্বেও সেঞ্চুরির কৃতিত্ব কোহলির

 ভিরাট কোহলি
ভিরাট কোহলি

লোকেশ রাহুল ও ভিরাট কোহলির সেঞ্চুরিতে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার চেয়ে ২৩০ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে ভারত। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩৪২ রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া।

চার টেস্টের প্রত্যেকটিতেই সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি।

১ উইকেটে ৭১ রান নিয়ে তৃতীয় দিনে দূর্দান্ত শুরু করে ভারত। ধীরস্থিরভাবে খেলে হাফসেঞ্চুরি পূরণ করেন রোহিত শর্মা। ব্যক্তিগত ৫৩ রানে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান নাথান লায়ন।

এরপর ভিরাট কোহলিকে নিয়ে এগিয়ে যেতে থাকেন লোকেশ রাহুল। অজি বোলারদের দৃঢ়তার সঙ্গে খেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো তিন অঙ্কের ফিগার পূরণ করেন এ ওপেনার।

অপরপ্রান্তে, ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি তুলে নেন ভিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণাঙ্গ এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন এ অধিনায়ক। তৃতীয় দিন শেষে ১৪০ রানে অপরাজিত রয়েছেন কোহলি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ