সিডনি টেস্টের ৪র্থ দিন শেষে ভারতের বিপক্ষে ৩৪৮ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের ৭১, জো বার্নসের ৬৬ ও ক্রিস রজার্সের ৫৬ রানে শেষ সেশন নিজেদের করে নেয় অজিরা।
এর আগে প্রথম ইনিংসে ৪৭৫ রানে অলআউট হয় ভারত।
৫ উইকেটে ৩৪২ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে ভারত। দিনের শুরুতেই আউট হন ভিরাট কোহলি। ১৪৭ রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। হাফসেঞ্চুরি করে আউট হন রবিচন্দ্র অশ্বিন। এরপর ৪৭৫ রানে অলআউট হয়ে যায় সফরকারিরা।
৯৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের ওপর তান্ডব চালায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। শুরুতেই ওয়ার্নারের উইকেট হারালেও রজার্স ও স্মিথের ব্যাটে ঘুরে দাড়ায় অজিরা। দুজনেই তুলে নেন অর্ধশতক।
শেষদিকে জো বার্নসের ৬৬ রানের ঝড়ো ইনিংসে, ৬ উইকেট হারিয়ে মাত্র ৪০ ওভারে ২৫১ রান করে অস্ট্রেলিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: