কেপটাউনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের দেয়া ১৬৬ রানের টার্গেট ৪ বল হাতে রেখেই টপকে যায় ক্যারিবীয়রা।
টস জিতে ব্যাট করতে নেমে ফ্যাফ ডু প্লেসিসের ৩৮ ও রিল রসাউয়ের অপরাজিত ৫১ রানে ভর করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের কট্রেল নেন দুটি উইকেট।
জবাব দিতে নেমে দুর্দান্ত সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। স্মিথ ২০ রান করে ফিরে গেলেও আরেক ওপেনার ক্রিস গেইল তুলে নেন ফিফটি। তার ৭৭ ও মারলন স্যামুয়েলসের ৪১ রানে ভর করে শেষ ওভারে ৪ উইকেটের জয় তুলে নেয় ক্যারিবীয়রা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ইমরান তাহির ৩টি ও ওয়েন পারনেল নিয়েছেন ২টি উইকেট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: