সিডনিতে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ৪ ম্যাচ সিরিজের শেষ টেস্ট ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫২ রান নিয়ে দিন শেষ করে ভারত।
৬ উইকেটে ২৫১ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে অস্ট্রেলিয়া। শেষদিনে আর ব্যাট করতে নামেনি তারা। ৩৪৯ রানের টার্গেটে খেলতে নেমে ভালোই শুরু করে ভারত। ওপেনার লোকেশ রাহুল ১৬ রান করে ফিরে গেলেও রোহিত শর্মার সঙ্গে জুটি গড়েন মুরালি বিজয়।
ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নেন তিনি। রোহিত শর্মা ৩৯ ও বিজয় করেন ৮০ রান। চার রানের জন্য অর্ধশতক মিস করেন ভিরাট কোহলি। ২১৭ রানের মধ্যে ৭ উইকেট পড়ে গেলে ব্যাকফুটে চলে যায় ভারত।
৭ উইকেটে ২৫২ রান নিয়ে ভারত দিন শেষ করলে ড্র হয়ে যায় ম্যাচ। ম্যান অব ম্যাচ এবং ম্যান অব দা সিরিজ হয়েছেন স্টিভেন স্মিথ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: