অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ডার্বি ম্যাচে সাকিবের দল মেলবোর্ন রেনেগেডসকে ৩ উইকেটে হারিয়েছে মেলবোর্ন স্টার্স। ৬ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলে ৮ দলের মধ্যে ৭ নম্বরে রয়েছে মেলবোর্ন রেনেগেডস।
টস জিতে ব্যাট করতে নামা মেলবোর্ন রেনেগেডস দলীয় ১৯ রানে হারায় অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট। তবে আরকে ওপেনার ম্যাথিউ ওয়েড খেলেন দলীয় সর্বোচ্চ ৭১ রানের ইনিংস। তবে ব্যাট হাতে সফল ছিলেন না সাকিব। পাঁচ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি।
শেষ পর্যন্ত মেলবোর্ন স্টার্সকে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রানের টার্গেট দেয় মেলবোর্ন রেনেগেডস।
জবাবে ১৪ রানেই দুই ওপেনারের উইকেট হারায় মেলবোর্ন স্টার্স। স্টার্স অধিনায়ক ক্যামেরুন হোয়াইটকে ফেরান সাকিব। তবে গ্লেন ম্যাক্সওয়েলের ৬৭ রানে ভর করে ম্যাচের শেষ বলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মেলবোর্ন স্টার্স।