জোহানেসবার্গে সিরিজের ২য় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ।
প্রোটিয়াদের দেয়া ২৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়রা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
টস হেরে ব্যাট করতে নেমে ডুপ্লেসিসের সেঞ্চুরি ও ডেভিড মিলারের ৪৭ রানের সুবাদে ৭ উইকেটে ২৩১ রানের বিশাল স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টিতে এটি প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ রান।
জবাবে, ৭১ বলে ১৫২ রানের দারুণ পার্টনারশীপ গড়েন গ্রিস গেইল ও স্যামুয়েলস। ৯টি চার ও ৭টি ছক্কায় ৪১ বলে ৯০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন গেইল।
অপরপ্রান্তে, ৭টি চার ও ২টি ছক্কায় ৩৯ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন স্যামুয়েলস। শেষ দিকে, মাত্র ৭ বলে অপরাজিত ২০ রান করে ক্যারিবিয়দের দারুণ এক জয় এনে দেন অধিনায়ক ড্যারেন সামি। এর মধ্য দিয়ে, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ।