২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। সোমবার সকালে মিরপুর স্টেডিয়ামে দলে ডাক পাওয়া ১৫ সদস্যের দলের ১৩ জন ক্যাম্পে যোগ দেয়।
বিগব্যাশ খেলতে সাকিব আল হাসান আর সার্জারী করার কারণে তামিম ইকবাল, এ দুই জন অস্ট্রেলিয়ায় থাকায় ক্যাম্পে যোগ দিতে পারেননি। নারী ও শিশু নির্যাতন আইনে জামিন পাওয়া পেসার রুবেল হোসেনও যোগ দেন প্রথম দিনের অনুশীলনে।
সেইসঙ্গে ১৬ নম্বর খেলোয়াড় শফিউল ইসলামও ছিলেন এ ক্যাম্পে। প্রথমদিনে ফিটনেস অনুশীলনেই বেশি মনোযোগী ছিলেন ক্রিকেটাররা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: