টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘ব্যালন দু অখ’ জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
আর্জেন্টিনার লিওনেল মেসি ও জার্মানির ম্যানুয়েল ন্যুয়্যারকে পেছনে ফেলে খেতাব জিতলেন পর্তুগিজ এ তারকা।
দেশের জার্সিতে পারফর্মেন্স খুব একটা ভালো না হলেও, রিয়াল মাদ্রিদের হয়ে ৬০ ম্যাচে ৬১টি গোল করে দলকে চারটি শিরোপা জিতিয়েছেন সি আর সেভেন।
এদিকে কালো অ্যানচেলোত্তি ও দিয়াগো সিমিওনিকে পেছনে ফেলে সেরা কোচ হয়েছেন জার্মানিকে বিশ্বকাপ জেতানো কোচ জোয়াকিম লো। আর সেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন কলাম্বিয়ান তারকা হামেস রড্রিগেজ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: