বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাত ধরে বিগ ব্যাশে জয় পেল মেলবোর্ন রেনেগেডস। অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-টিয়েন্ট লিগে ব্রিসবেন হিটকে ৫ উইকেটে হারিয়েছে তারা।
৮১ রানের সহজ টার্গেট ৬ ওভার হাতে রেখেই টপকে যায় মেলবোর্ন। ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।
টস হেরে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই দুই উইকেট হারিয়ে বসে ব্রিসবেন হিট। এরপর ফরেস্ট ও ক্রিশ্চিয়ান জুটি, সে ধাক্কা সামলানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সাকিবের ঘুর্নি জাদুতে ভেঙ্গে পড়ে ব্রিসবেনের ব্যাটিং লাইন আপ।
৮০ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ৪ উইকেট নেয়ার পাশাপাশি একটি রান আউট ও একটি ক্যাচ নেন সাকিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: