ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ড- ২০১৪ সেরা বোলিংয়ের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দুই তরুণ বোলার, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।
গেলো বছরের জুনে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে, অভিষেক ম্যাচে মাত্র ৮ ওভারে ৫ উইকেট নিয়ে বিশ্বের পঞ্চম বোলার হিসেবে নাম লেখান পেসার তাসকিন আহমেদ। আর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে, ৩৯ রানে ৮ উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম।
বিশ্বের ৩০তম বোলারের জায়গাটাও দখল করে নেন তাইজুল। ক্রিকইনফো অ্যাওয়ার্ডে সেরা বোলিংয়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই দুই তরুণ বোলার।
যেখানে জুরি বোর্ডে ক্রিকইনফোর জ্যেষ্ঠ সম্পাদক ও লেখকদের পাশাপাশি আছেন, সাবেক ক্রিকেটার ইয়ান চ্যাপেল, মাইকেল হোল্ডিং, মার্টিন ক্রো, রাহুল দ্রাবিড় ও গ্রায়েম স্মিথ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: