এফএ কাপে বার্নলিকে ৪-২ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার।
ম্যাচের ৮ মিনিটের মধ্যেই মারভিন সোরডেল ও রস ওয়ালেসের গোলে ২-০ গোলে এগিয়ে যায় বার্নলি। তবে লড়াইয়ের আভাস দেয় টটেনহামও।
এক মিনিট পরেই ব্যবধান কমায় টটেনহাম হটস্পার। জালে বল জড়ান পওলিনিয়ো। প্রথমার্ধের শেষ মিনিটে ম্যাচে সমতা আনেন কাপু। ২-২ গোলে শেষ হয় প্রথম ভাগের খেলা। ৪৯ মিনিটে ম্যাচে লিড নেয় টটেনহাম। গোল করেন ভ্লাদ চিরিসেস।
মিনিট দুয়েক পরেই বার্নলির রক্ষণ ভাগে আবার আঘাত হানে হটস্পার। ড্যানি রোসের গোলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: