ডারবানে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো দক্ষিণ আফ্রিকা। ১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৬ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস।
টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন দুই প্রোটিয়া ওপেনার ভ্যান উইক ও হেনড্রিক্স। তাদের ১১১ রানের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত গড়ে স্বাগতিকরা। হেনড্রিক্স ৪২ রান করে ফিরে গেলেও, শতক হাকান ভ্যান উইক। তার ৭০ বলে হার না মানা ১১৪ রানে ভর করে, নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করায় দক্ষিণ আফ্রিকা।
জবাব দিতে নেমে শুরুটা ভাল হলেও, ওপেনিং পার্টনার শিপের ৪৮ রানের পর, আর দাড়াতে পারেনি কেউই। সিমন্সের ৪৯ রানও পারেনি ক্যারিবীয়দের হার এড়াতে। শেষ পর্যন্ত ১২৬ রানেই গুটিয়ে যায় সফরকারী শিবির।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: