কোপা দেল রের শেষ ষোল থেকেই বিদায় নিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগের ম্যাচে সান্তিয়াগো বার্ন্যাবুতে ২-২ গোলে ড্র করে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগে ৪-২ এগ্রিগেটে কোয়ার্টার ফাইনালে রজব্লাঙ্কোরা।
অ্যাওয়ে ম্যাচের শুরুতেই ফারনান্দো তোরেসের গোলে লিড নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে কিছুক্ষন পরই সমতায় ফেরে রিয়াল। সার্জিও রামোসের গোলে ব্যবধান ১-১ করে লস ব্লাঙ্কোরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো ফারনান্দো তোরেস এগিয়ে নেন রজব্লাঙ্কোদের। ৫৪ মিনিটে সদ্য ব্যালন দু অখ জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো অ্যাটলেটিকোর জাল বল পাঠান। তবে বাকি সময়ে আর গোল করতে পারেনি স্বাগতিকরা।
আর দুই লেগে ৪-২ ব্যবধানে পিঁছিয়ে থেকে শেষ ষোল থেকে বিদায় নিল কোপা দেল রের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
দিনের আরেক ম্যাচে, এলচেকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল উঠেছে বার্সেলোনা।