সিডনিতে ত্রিদেশিয় সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ইংলিশদের দেয়া ২৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে, ৬১ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় তুলে নেয় অজিরা।
সিডনি ক্রিকেট গ্রাইন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ১২ রানের মধ্যেই তিন টপ অর্ডার ব্যাটসম্যানের উইকেট হারায় ইংল্যান্ড। এরপর জস বাটলারকে সঙ্গে নিয়ে দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন এউইন মরগ্যান। ধীরস্থিরভাবে খেলে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূরণ করেন এ ইংলিশ অধিনায়ক।
অজিদের বোলিং তোপে ২৩৪ রানেই গুটিয়ে যায় থ্রি লায়ন্সদের ইনিংস। ৪২ রানে চার উইকেট নেন মিচেল স্টার্ক।
জবাবে ব্যাট করতে নেমে, ভালো শুরু করে অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে, ৬১ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: