সিঙ্গাপুরে হকি ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। জাপানের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন মামুনুর রহমান চয়ন।
সিঙ্গাপুরে পুল বি'র প্রথম ম্যাচে শুনিয়া মিয়াজাকির জোড়া গোলে বাংলাদেশকে হারিয়েছে জাপান। ম্যাচের দুই ও একত্রিশ মিনিটে ২টি গোল করেন মিয়াজাকি।
এছাড়াও জাপানের পক্ষে বাকি তিনটি গোল করেন তাকুরো সাসাকি, কেনটা তানাকা ও হিরোতাকা জেনদানা। ৫-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশের পক্ষে চুয়াল্লিশ মিনিটে স্বান্তনার গোল করেন চয়ন।
এদিকে, নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার ১৮ জানুয়ারিতে মেক্সিকোর মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার ২০ জানুয়ারিতে চয়ন-মিমোদের প্রতিপক্ষ পোল্যান্ড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: