ডারবানে ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই রোসাউ এবং ডু প্লেসিসের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলারের ব্যাটে দারুণভাবে খেলায় ফেরে স্বাগতিকরা। তিনজনই তুলে নেন অর্ধশতক। ৪৮ ওভার ২ বলে ৮ উইকেটে ২৭৯ রান তোলে প্রোটিয়ারা।
এরপর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩২ ওভারে ২২৬ রানের টার্গেট নির্ধারন করে দেয়া হয় ওয়েস্ট ইন্ডিজকে।
জবাবে প্রোটিয়া বোলারদের তোপের মুখে নিয়মতি বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২৮ ওভার ২ বলে ১৬৪ রানে অলআউট হয় সফরকারীরা।
ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন ও ইমরান তাহির নিয়েছেন ৩টি করে উইকেট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: