অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের জন্য মিউজিক ভিডিও তৈরি করেছে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কম। রোববার প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে এ মিউজিক ভিডিওটি প্রদার্শন করা হয়।
মিউজিক ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্মরনীয় সাফল্য। এতে কন্ঠ দিয়েছেন আরিফিন রুমি ও কর্ণীয়া। ভিডিওটি নির্মাণ করেছেন মুহাম্মদ মুস্তফা কামাল রাজ। এতে মডেল হিসেবে কাজ করেছেন দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকারা।
এদিকে, বিশ্বকাপকে ঘিরে সবার উচ্ছ্বাসকে আরো বাড়িয়ে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোরের আয়োজকরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: