ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। মাত্র ৩১ বলে ১০০ রানের ম্যাজিক ফিগার ছুয়েছেন এ হার্ড হিটার। ভেঙেছেন কোরি অ্যান্ডারসনের ৩৬ বলে করা ১০০ রানের রেকর্ড।
জোহানেসবার্গে এক অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন তিনি। শুরুটা দুর্দান্ত করেন দুই প্রোটিয়া ওপেনার হাশিম আমলা ও ডিলে রোসো। দুই জনই সেঞ্চুরি তুলে নেন।
রোসো আউট হলে মাঠে নেমেই একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন ভিলিয়ার্স।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: