জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে, এবি ডি ভিলিয়ার্সের রেকর্ডে ওয়েস্ট ইন্ডিজেকে ১৪৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
এছাড়া, সেঞ্চুরি করেছেন দুই ওপেনার হাশিম আমলা ও রিলে রোসো। এ জয়ে ক্যারিবিয়দের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে ২-০ এগিয়ে গেলো প্রোটিয়ারা।
জোহানেসবার্গের নিউ ওয়ান্ডার্স স্টেডিয়ামে, টস হেরে ব্যাট করতে নেমে রানের বন্যা বইয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। ৩ অঙ্কের ম্যাজিক ফিগার পূরণ করে প্রোটিয়াদের তিন টপ অর্ডার ব্যাটসম্যান।
ওয়ানডে ক্রিকেটে ৩১ বলে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েন এবি ডি ভিলিয়ার্স। নির্ধারিত ৫০ ওভার শেষে, ওয়েস্ট ইন্ডিজকে ৪৪০ রানের বিশাল টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে, ৫০ ওভারে ২৯১ রান সংগ্রহ করে ক্যারিবিয়রা। বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু'দল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: