সিঙ্গাপুরে হকি ওয়ার্ল্ড লিগে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল পোল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। পুল বি'তে এর আগে প্রথম দুই ম্যাচের একটিতে হেরেছে ও অন্যটিতে জিতেছে কৃষ্ণ কুমারের দল।
পুল বি'তে ৩ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ পোল্যান্ড দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। পুল বি-তে প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ৫-১ গোলে হারে চয়নবাহিনী।
তবে দ্বিতীয়ম্যাচে, মেক্সিকোকে ৬-১ গোলে হারায় বাংলাদেশ। একই দিন র্যা ঙ্কিংয়ে ১৪তম অবস্থানে থাকা জাপানকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষস্থানের দখল নেয় র্যা ঙ্কিংয়ের ১৮তম দল পোল্যান্ড।
প্রথম ম্যাচে মেক্সিকোকে ৬-০ গোলে হারিয়েছেল পুল- বি এর ফেভারিট পোল্যান্ড।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: