খেলা

ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন জুম্মন লুসাই

জুম্মন লুসাই
জুম্মন লুসাই

ফুলেল শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো ভালোবাসায় চির বিদায় জানানো হলো বাংলাদেশ হকির সর্বকালের অন্যতম সেরা তারকা, আবাহনী ও জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ জুম্মন লুসাইকে।

সোমবার প্রথমে আবাহনী ক্লাবে ও পরে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তার প্রতি শ্রদ্ধা জানান সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীরা।

এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, জুম্মন লুসাইয়ের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আলাদা দর্শক গ্যালারি নির্মাণের পাশাপাশি যাদুঘর তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের।

জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় জুম্মন লুসাই। খেলোয়াড় জীবনের বেশিরভাগ সময়ই পার করেছেন আবাহনী ক্লাবে, জাতীয় দল থেকে অবসর নেয়ার পর কোচ হিসেবে কাজ করেছেন আবাহনী ক্লাবে।

আজ শেষবারের মতো প্রিয় ক্লাবে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাবেক খেলোয়াড়রা, ছিলেন বন্ধু ও শুভাকাঙ্খিরাও।

পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। সেখানে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান ফেডারেশনের কর্মকর্তারা।

এছাড়াও বিভিন্ন ক্লাব ও বাফুফের পক্ষ থেকেও তাকে শ্রদ্ধা জানানো হয়। পরে ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বলেন, জুম্মন লুসাইয়ের স্মরণে যাদুঘর তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের।

পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় সিলেটের উদ্দেশে। সেখানে পরিবারের সদস্যদের জন্য মরদেহ দুদিন রাখার পর বরেণ্য এ ক্রীড়াবিদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ