নেলসনে চতুর্থ ওয়ানডেতে, শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ৭ ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে গেলো নিউজিল্যান্ড। লঙ্কানদের দেয়া ২৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে কিউইরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই করুণারত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে, কুমার সাঙ্গাকারাকে নিয়ে দলের স্কোর এগিয়ে নিতে থাকেন আরেক ওপেনার তিলকারত্নে দিলশান। ব্যক্তিগত ৭৬ রানে সাঙ্গাকারার বিদায়ের পর, মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন মাহেলা জয়াবর্ধনে।
কিউইদের বোলিং তোপে ২৭৬ রানেই সবকটি উইকেট হারায় শ্রীলঙ্কা। জবাবে, কেইন উইলিয়ামসনের সেঞ্চুরিতে, ১১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ব্ল্যাক ক্যাপসরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: