সিঙ্গাপুরে হকি ওয়ার্ল্ড লিগে নিজেদের তৃতীয় ম্যাচে পোল্যান্ডের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন পোল্যান্ডের অধিনায়ক পাওয়েল ব্রাটোস্কি।
পুল ‘বি’ তে নিজেদের শেষ ম্যাচে শুরুতেই পাওয়েলের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পঞ্চম ও ২২তম মিনিটে, আরো দুইবার লাল-সবুজদের জালে বল পাঠান পোলিশ অধিনায়ক। ৪২ ও ৪৪ মিনিটে, বাংলাদেশের বিপক্ষে আরো দু'টি গোল করলে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পোলিশরা।
এ হারে গ্রুপে তৃতীয় স্থানে কৃষ্ণ-জিমিরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: