নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে পারলে, ভিন্ন কন্ডিশনেও ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন জাতীয় দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদিকদের তিনি এ কথা বলেন।
মুশফিকুর রহিম বলেন, সামর্থ্যের সবটুকি দিয়ে খেলতে পারলে, কোয়াটার ফাইনালেও জায়গা করে নেয়া সম্ভব।
এর আগে, ব্যাট বল হাতে মুশফিকে দেখা গেছে নিজেকে ঝাঁলিয়ে নিতে। ২৪ জানুয়ারি রওয়ানা দিবেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। সন্ধ্যায় ক্রিকেটারদদের আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া হাইকমিশন।
প্রধানমন্ত্রী গণভবনে বুধবার বাংলাদেশ দলকে নৈশভোজে আপ্যায়িত করে বিশ্বকাপে সাফল্যের জন্য শুভকামনা জানাবেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: