ব্রিসবেনে ত্রিদেশিয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতকে ৯ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ভারতের দেয়া ১৫৪ রানের টার্গেট ১৩৫ বল হাতে রেখেই টপকে যায় ইংলিশরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে এটি ইংল্যান্ডের প্রথম জয় আর ভারতের দ্বিতীয় হার।
টস জিতে ব্যাট করতে নেমে ইংলিশ পেসারদের তোপের মুখে পড়ে ভারত। স্টিভেন ফিন ও জেমস অ্যান্ডারসনের গতির ঝড়ে ৬৭ রান তুলতেই ৫ উইকেট হারায় টিম ইন্ডিয়া। ৬ষ্ঠ উইকেটে ৭০ রানের জুটি গড়েন মহেন্দ্র সিং ধোনি ও স্টুয়ার্ট বিনি।
ধোনি ৩৪ ও বিনি করেন ৪৪ রান। ৩৯ ওভার ৩ বলে ১৫৩ রানে অলআউট হয় ভারত। ফিন ৫টি ও অ্যান্ডারসন নিয়েছেন ৪টি উইকেট।
জবাব দিতে নেমে শুরুতে ওপেনার মইন আলীর উইকেট হারালেও ইয়ান বেলের ৮৮ ও জেমস টেইলরের ৫৬ রানে ভর করে ২৭ ওভার ৩ বলে ৯ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: