খেলা

আফ্রিকান নেশন্স কাপ: দুই ম্যাচেই ড্র

আফ্রিকান নেশন্স কাপ
আফ্রিকান নেশন্স কাপ

আফ্রিকান নেশন্স কাপের গ্রুপ ডি এর দুটি ম্যাচই ড্র হয়েছে। প্রথম খেলায় টেনম্যান আইভরি কোস্টের সঙ্গে ১-১ গোলে গিনি, আর দ্বিতীয় ম্যাচে মালির সঙ্গে সমান স্কোরে ড্র করেছে ক্যামেরুন।

প্রথম ম্যাচে, গিনির বিপক্ষে খেলতে নামে আইভরি কোস্ট। মোহাম্মেদ ইয়াত্রার গোলে প্রথমে লিড পায় গিনি। দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্ম খেলতে থাকে দু'দলই। কিন্তু বির্তকিত ফাউলের কারণে ম্যাচের ৫৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়, আইভরি কোস্টের স্ট্রাইকার গারভিনহোকে।

দশ জনের দলে পরিনত হলেও, ৭২ মিনিটে সায়দু দুম্বিয়ার গোলে, সমতা নিয়ে মাঠ ছাড়ে আইভোরি কোস্ট।

অপর ম্যাচে, প্রথামার্ধে গোলশুন্য অবস্থায় মালি ও ক্যামেরুনের খেলা শেষ হলেও, ম্যাচের ৭১ মিনিটে সাম্বুর গোলে লিড পায় মালি। কিছুক্ষণ পরেই বিটোলো'র গোলে সমতা ফেরে ক্যামেরুন। নির্ধারিত সময় শেষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু'দল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ