কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে একধাপ এগিয়ে গেলো লুইস এনরিকের শীষ্যরা।
ঘরের মাঠে শুরু থেকেই অ্যাটলেটিকোকে চেপে ধরে বার্সা। প্রধমার্ধে বেশ কিছু সুযোগও পায় তারা। তবে জালে বল জড়াতে পারেননি মেসি, ইনিয়েস্তারা। ৮৩ মিনিটে ফাউলের কল্যাণে পেনাল্টি পায় বার্সেলোনা। অবশ্য স্পট কিক নিতে এসে প্রথমে ব্যর্থ হন মেসি।
শট রুখে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক। তবে ফিরতি শটে ঠিকই গোল আদায় করে নেন ক্ষুদে জাদুকর।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। ২৮ জানুয়ারি হবে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: