বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচকেই গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোয়ার্টার ফাইনালে খেলার প্রাথমিক লক্ষ্যের কথা জানান তিনি।
এদিকে, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, যে কোনো দলকেই হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ।
অতিরিক্ত চাপ না নিয়ে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলার প্রত্যাশা কথা জানান তিনি।
বাংলাদেশ কোচ চান্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘সব দলই তো বিশ্বকাপ জিততে চায়। আমরাও এর ব্যতিক্রম নই। কিন্তু আমাদের বাস্তবতা উপলব্ধি করতে হবে। প্রথমে আমাদের গ্রুপ পর্বে ভালো খেলতে হবে, যাতে কোয়ার্টার ফাইনালে যেতে পারি।’
এদিকে, বিশ্বকাপকে নিয়ে অতিরিক্ত প্রত্যাশার চাপ নিতে চান না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তিনি মনে করেন, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বিশ্বের যে কোনো দেশকেই হারাতে পারে বাংলাদেশ।
চুড়ান্ত দলে থাকা ১৫ জনের মধ্যে ৯জনেরই এটি প্রথম বিশ্বকাপ— এ বিষয়ে মাশরাফি মনে করেন, সিনিয়রদের চেয়ে নতুন খেলোয়াড়দের ভালো করার সুযোগ এবার বেশি।
ডিসেম্বরের প্রথমদিনের পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। তবে এরমধ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ ও অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন টাইগাররা। আর বাড়তি প্রাপ্তি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে খেলেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই শীষ্যদের ওয়ার্ল্ড কাপ প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ চান্ডিকা হাথুরুসিংহে। বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোয়ার্টার ফাইনালে খেলার প্রাথমিক লক্ষ্যের কথা জানান তিনি।