হকি ওয়ার্ল্ড লিগের সেমিফাইনালে উঠতে পারলো না বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে ওমানের কাছে টাইব্রেকে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলের সমতায় শেষ হয়। সেই সঙ্গে তৃতীয় হয়ে ওয়ার্ল্ড হকি লিগের তৃতীয় পর্বে খেলার স্বপ্নও ভেঙ্গে গেল চয়ন, মিমোদের।
সিঙ্গাপুরে ম্যাচের শুরু থেকেই ওমানের সঙ্গে সমানে সমানে লড়ে যায় বাংলাদেশ। তবে ৩-৩ গোলে নির্ধারিত সময় পার করলেও টাইব্রেকারে ২-০ গোলে হার মেনে নিতে হয় তাদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: