খেলা

বঙ্গবন্ধু গোল্ড কাপকে উদ্দেশ্য করে কঠোর নিরাপত্তা

বঙ্গবন্ধু গোল্ড কাপ
বঙ্গবন্ধু গোল্ড কাপ

বঙ্গবন্ধু গোল্ড কাপ ২৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। আর এ নিয়ে শুধু স্টেডিয়ামই নয় পুরো বাংলাদেশ জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাফুফের সিকিউরিটি অ্যান্ড সাবকমিটির চেয়ারম্যান শেখ মোহাম্মদ মারুফ হাসান।

বৃহস্পতিবার দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশসহ ৬ জাতির এ টুর্নামেন্ট উদ্ধোধন হবে সিলেটের জেলা স্টেডিয়ামে।

গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ হবে সিলেটে। পরে এক ফেব্রুয়ারি থেকে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে বাকী ম্যাচসহ ফাইনাল। মাঝে প্রথম সেমিফাইনাল হবে সিলেটের জেলা স্টেডিয়ামে।

বাফুফের সিকিউরিটি অ্যান্ড সাবকমিটির চেয়ারম্যান বলেন, ফিফা এবং এএফসি স্বীকৃত এ আয়োজনে পূর্ণ নিরাপত্তা দেয়া হবে পুরো টুর্নামেন্ট জুড়ে। সেইসঙ্গে টিকেটের কালোবাজারি বন্ধ করতে সাদা পোষাকে কাজ করবে নিরাপত্তা বাহিনী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ