খেলা

ইল্যান্ডকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

 অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া

হোবার্টে ত্রিদেশিয় সিরিজের চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে জয় পেল অস্ট্রেলিয়া। ইংলিশদের ৩ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল অজিরা। ইংলিশদের দেয়া ৩০৪ রানের টার্গেট ১ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে মুঈন আলী ও ইয়ান বেলের ১১৩ রানের ওপেনিং জুটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ১৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন বেল। এছাড়াও জো রুট ৬৯ ও মুঈন আলী করেন ৪৬ রান।

৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, দলীয় ৯২ রানের মধ্যে ফিঞ্চ, মার্শ ও হোয়াইটের উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। এরপর অধিনায়ক স্টিভ স্মিথের ১০২ রানের অপরাজিত ইনিংসে ম্যাচে ফেরে স্বাগতিকরা।

ব্র্যাড হাডিন ২৯ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হলে আবারো শঙ্কায় পড়ে অজিরা। তবে শেষ ওভারে ১ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় ছিনিয়ে নেয় ক্যাঙ্গারুরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ