একাদশ হোসাফ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। সাভার গলফ ক্লাবে আয়োজন করা হয়েছে এবারের আসর।
শুক্রবার সকালে বেলুন উড়িয়ে এবারের টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।
এ সময় হোসাফ গ্রুপের পরিচালক মাবরুব হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার সালেহিন আহাম্মেদ।
সপ্তাহব্যাপী এ গলফ টুর্নামেন্টে দেশি-বিদেশি শতাধিক গলফার অংশ নিচ্ছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: