ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডের স্থান নির্ধারনী ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
খেলার শুরুতেই ফরহাদ শেতুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৯ মিনিটে লিড দ্বিগুন করেন হাসান জুবায়ের। সিঙ্গাপুরকে গোল শোধের কোনো সুযোগ দেয়নি লাল সবুজরা। ৩৪ মিনিটে মাইনুল ইসলামের ফিল্ড গোলে ৩-০ ব্যবধানের জয় পায় বাংলাদেশ।
বৃহস্পতিবার ওমানের কাছে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে হেরে সিঙ্গাপুরের বিপক্ষে স্থান নির্ধারনী ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। রোববার পঞ্চম স্থান নির্ধারনী ম্যাচে ইউক্রেনের সঙ্গে খেলবে বাংলাদেশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: