এফএ কাপের চতুর্থ রাউন্ডের খেলায় ক্যামব্রিজ ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
হোম অ্যাডভান্টেজ নিতে বিন্দুমাত্র ভুল করেনি ক্যামব্রিজ ইউনাইটেড। গোল আদায় করে নেওয়ার মতো কার্যকরী আক্রমন করতে পারেনি জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।
৩০ মিনিটে সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিলো স্বাগতিকরা। তবে মাইকেল নেলসনের হেডার বারের উপর দিয়ে চলে গেলে সে যাত্রায় বেঁচে যায় রেড ডেভিলরা।
শেষ পর্যন্ত অ্যাঞ্জেল ডি মারিয়া, রবিন ফন পার্সিদের ব্যর্থতা ও ক্যামব্রিজ গোলরক্ষকের দৃঢ়তায় গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: