আফ্রিকান নেশন্স কাপের ‘সি’ গ্রুপের ম্যাচে আলজেরিয়াকে ১-০ গোলে হারিয়েছে ঘানা। আর সেনেগালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দক্ষিণ আফ্রিকা। সবগুলো দলই দুইটি করে ম্যাচ খেলেছে।
৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে সেনেগাল এবং আর এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঘানা।
উত্তেজনাপূর্ণ ঘানা আলজেরিয়া ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি কোনো দলই। ইনজুরি টাইমে স্ট্রাইকার আসামোয়াহ গিয়ানের দেয়া একমাত্র গোলে জয় পায় ঘানা।
এদিকে, দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় সেনেগাল। ৪৭ মিনিটে ম্যাথিউজ ম্যানিসা লিড এনে দেন দক্ষিণ আফ্রিকাকে। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৬০ মিনিটে খেলায় সমতা ফেরান কারা এমবোজি।
শেষ পর্যন্ত ১-১ গোলে শেষ হয় ম্যাচ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: