স্প্যানিশ লা লিগায় মেসি-নেইমারের জোড়া গোলে এলচেকে ৬-০ তে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। লিগের আরেক ম্যাচে কর্দোবাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিকে, রায়ো ভায়োকানোর বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।
অ্যাওয়ে ম্যাচে এলচের বিপক্ষে বার্সেলোনার গোল উৎসবের শুরু করেন জেরার্ড পিকে। জোড়া গোল করেন কাতালানদের বড় দুই তারকা- লিওনেল মেসি ও নেইমার। অতিরিক্ত সময়ে, নেইমারের পাস থেকে গোল করে স্কোরশিটে নাম লেখান পেদ্রো রদ্রিগেজ।
নির্ধারিত সময় শেষে এলচেকে ৬-০ গোলে বিধ্বস্ত করে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। এ জয়ে ২০ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।
এদিকে, কর্দোবার বিপক্ষে ২-১ গোলের কষ্টের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে গ্যালাক্টিকোরা।