ডানেডিনে ষষ্ঠ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়ে ৭ ম্যাচ সিরিজে ৪-১ এ এগিয়ে গেলো নিউজিল্যান্ড। কিউইদের দেয়া ৩১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯৫ রানেই সবকটি উইকেট হারায় লঙ্কানরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে কোরি অ্যান্ডারসনের ৯৭ ও রস টেলরের ৯৬ রানে ভর করে, নির্ধারিত ৫০ ওভারে, ৩১৫ রানের বড় স্কোর গড়ে ব্ল্যাক ক্যাপসরা।
জবাবে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কানরা। ১৯৫ রানেই অলআউট হয় থিরিমান্নের দল। ৫২ রানে চার উইকেট নেন কোরি অ্যান্ডারসন।
লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন কুমার সাঙ্গাকারা। বৃহস্পতিবার ওয়েলিংটনে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: